রুয়েটে ১০ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৮:০১

 

 আগামী ১০ ডিসেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

 

সোমবার বিকেলে রুয়েটের জনসংযোগ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকার ‘ক’ গ্রুপের ১ থেকে ৭৮০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

 

ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় তথ্যাবলী প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) পাওয়া যাবে।