জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমের আবেদনের সময়সীমা আগামী ২০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
 
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের (www.nu.edu.bd/admissions বা admissions.nu.edu.bd) ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে।