মেহেরপুরে বিশেষ অভিযানে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে ভিন্ন মামলায় ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত সারারাত ও মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা জিআর মামলার ৭জন, সিআর মামলার ৪, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজন ও নিয়মিত মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এই নিয়ে জেলায় ১৫ জনকে গ্রেফতার করা হলো।
