কমলাপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৩
রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে অলিও অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেয় তারা। 
 
IMG0
 
এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আবার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। এতে কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
IMG1
 
মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার শেখ সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি।'
 
সোমবার দিবাগত রাত সোয়া ৮টায় বলাকা পরিবহনের একটি বাসের চাপায় অলিও অ্যাপারেলস লিমিটেডের এক নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।