ঝিনাইদহে ৭ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৪

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩
ঝিনাইদহে বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৭ জামায়াত কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত জামায়াত কর্মীরা হলেন, মহেশপুর উপজেলার নিশ্চন্তপুর গ্রামের আব্দুস সামাদ (৬০), কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের ছেলে আবদুল কাদের (৪০), একই গ্রামের  সামাউল কাজী (৩৫) ও নাজের আলী (২৬), ঝিনাইদহ সদর উপজেলার কড়াইল গ্রামের সালাউদ্দীন (৫৫), লোহজংগ গ্রামের  নাজির উদ্দীন (৫৬) ও কালিগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামের  আক্তার হোসেন (৪২) ।
 
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, জামায়াত কর্মীদের নাশকতার আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে।   বাকি ২৭ জন বিভিন্ন মামলায় পলাতক আসামি।