সাভার (ঢাকা) : সাভারের বংশী নদীর উপর নামাবাজার-ফোর্ডনগর সেতুটি সাভার, ধামরাই ও সিঙ্গাইর উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন এ সেতু দিয়ে নামাবাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকার লোকজন তাদের মালামাল পরিবহন করে থাকেন, যাতায়াত করে থাকেন শত শত মানুষ। কিন্তু সেতুটির নামাবাজার অংশের সংযোগ সড়কের দুই পাশে ট্রাক এবং কাভার্ড ভ্যান থামিয়ে রাখার কারণে প্রতিদিন বিশাল যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিড়ম্বনায় পড়তে হয় যানবাহনের যাত্রী ও পথচারীদের। মালামাল পরিবহনে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নামাবাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ —ইত্তেফাক
