টাস্কফোর্সের অভিযান থেকে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় পদার্থ আওতামুক্ত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৪

টাস্কফোর্সের অভিযান থেকে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় পদার্থকে আওতামুক্ত রাখার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল রবিবার রাজধানীর চকবাজার মোড়স্থ ঊর্দূরোডে আয়োজিত চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় সৃষ্ট সমস্যার সমাধান কল্পে স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী মহলের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি এ মতবিনিময় সভায় আয়োজন করে।

এসময় মেয়র বলেন, বিস্ফোরক পরিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক দানা ও অর্গানিক পিগমেন্টকে অবিপদজনক দাহ্য পদার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই বিস্ফোরক পরিদপ্তরের এ মত ঘোষণার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ টাস্ক ফোর্সের অভিযান থেকে প্লাস্টিক দানা ও পিগমেন্টকে আওতামুক্ত ঘোষণা করছে? পাশাপাশি প্লাস্টিকের পণ্য বিক্রয়কারী দোকানসমূহে অগ্নি নির্বাপক যন্ত্র, পানি ও বালি বাধ্যতামূলকভাবে  রাখতে হবে বলে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।