ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে গতকাল কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রিল্যান্সার্স মিট-২০১৫। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) প্রেসিডেন্ট সান্তিয়াগো গোতিয়ারেজ। ফ্রিল্যান্সারদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জন ফ্রিল্যান্সারকে পুরস্কার প্রদান করা হয়।
ফ্রিল্যান্সার সম্মেলনের দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশনে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সাররা বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
