শাহজালালে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০২
 
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার দুপুর একটার দিকে এগুলো উদ্ধার করা হয়।
 
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহিদুজ্জামান সরকার জানিয়েছেন, বেলা ১টার দিকে  বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে’ তিনটি ব্যাগ পাওয়া যায়। পরে ঐ ব্যাগগুলোর ভেতর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
 
তিনি জানান, কী পরিমাণ মুদ্রা রয়েছে তা এখন বলা যাচ্ছে না। গণনা করে দেখা হচ্ছে।