বিদ্যুৎ ও জ্বালানি মেলা শুরু আজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১০:০৭
আলোর পথে আরো এগিয়ে’ এ স্লোগানে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি মেলা ২০১৫। এই মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
 
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
মেলা প্র‌তি‌দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকারি-বেসরকা‌রি ১৬০ প্র‌তিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়।