ভেনিজুয়েলায় বিদ্যুত্ সংকট পরস্পরকে দোষারোপ সরকার ও বিরোধীদের

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:৫৯

ভেনিজুয়েলায় বিদ্যুত্ সংকট গতকাল চতুর্থ দিনে পৌছেছে। কিন্তু এখনো ৭০ ভাগ এলাকা বিদ্যুত্হীন। এরই মধ্যে গতকাল শনিবার বিক্ষোভ করেছে সরকার ও বিরোধীরা। বিক্ষোভে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিদ্যুত্ সংকটের জন্য বিরোধী দল তথা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সাইবার হামলার জন্যই ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট মাদুরো অভ্যুত্থানের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো মাদুরোর পুনরায় নির্বাচিত হওয়াকে অবৈধ বলে উল্লেখ করে বলেন, দুর্নীতির জন্য ভেনিজুয়েলা আজ অন্ধাকারাচ্ছন্ন। তিনি মাদুরো সরকারের পতন ঘটাতে সবার প্রতি আহবান জানান। -সিএনএন