রাতে স্থায়ী কমিটির সঙ্গে বসছেন খালেদা জিয়া

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ১২:২০
 
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান এই তথ্য জানিয়েছেন।
 
স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, বৈঠকের আলোচনায় দলের পুনর্গঠন প্রক্রিয়াসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব পাবে। এছাড়া পৌর নির্বাচনের বিষয়টিও আলোচনায় থাকবে।
 
এর আগে লন্ডনে চিকিত্সা শেষে দেশে ফেরার পর গত ২৫ নভেম্বর স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।