ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী শাতাহে

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:৫৯

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ শাতাহে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের মিত্র শাতাহের নাম ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, প্রেসিডেন্ট আব্বাস ৬৭ বছর বয়সী শাতাহেকে ডেকে কথা বলেছেন এবং তাকে নতুন সরকার গঠনের আহবান জানিয়েছেন। গাজা শাসনকারী হামাস নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এর মাধ্যমে প্রেসিডেন্ট আব্বাসের কর্তৃত্বপরায়ণতা প্রকাশ পেল। -আল জাজিরা