অস্ট্রিয়ায় শরণার্থীর ঢল নামায় তাদের পেছনে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ২৭০ কোটি ইউরো (২৯৭ কোটি মার্কিন ডলার) ব্যয় হবে। বুধবার ন্যাশনাল ব্যাংক অব অস্ট্রিয়া (ওইএনবি) এইকথা জানিয়েছে।
বিপুল সংখ্যক শরণার্থীর কারণে অর্থনীতি, শ্রম বাজার ও বাজেটের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে এইকথা প্রকাশ করে।
ওইএনবি আরো জানিয়েছে, হিসেব অনুযায়ী আগামী তিন বছরে ৮০ হাজার, ৮৫ হাজার ও ৫০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায় আসবে। এদের ৪৭ শতাংশ আশ্রয় চাইবে।
এছাড়াও আরো ৬০ হাজার ৩০০ লোক পরিবার একত্রীকরণ আইনের সুবিধা পাবে।
প্রায় ৭৭ শতাংশ আশ্রয় প্রার্থীর অবসর নেয়ার মতো বয়স না। যদিও প্রথম কয়েক বছরে খুব অল্প সংখ্যক আশ্রয় প্রার্থী সফলভাবে কর্মশক্তিতে প্রবেশ করতে পারবে বলে আন্তর্জাতিক অভিজ্ঞাতায় দেখা গেছে।
এসব আশ্রয়প্রার্থী কতটা সফলভাবে কর্মশক্তিতে প্রবেশ করতে পারবে তার উপরেই অর্থনৈতিক অবস্থা নির্ভর করবে। খবর: সিনহুয়া।
