দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল। মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যানের ঘরে এসেছে নতুন অতিথি। সাধ করে মেয়ের নাম রেখেছেন ম্যাক্স। ফেসবুক স্রষ্টার রাজকন্যার মুখ দেখতে গোটা বিশ্ব এতদিন মুখিয়ে ছিল। এ বার নিজের ফেসবুক ওয়ালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন জাকারবার্গ।
ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছেন জাকারবার্গ। বুধবার রাত পৌনে একটায় পোস্ট করা এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।
পয়লা ডিসেম্বর প্রিসিলার কোল আলো করে এসেছে ছোট্ট ম্যাক্স।
