ফেসবুক পেজ 'মজালস'র অ্যাডমিন গ্রেফতার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২১:৩১
 
সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ফেসবুক পেজ 'মজালস'র অ্যাডমিন রিফায়েতকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান।
 
তিনি বলেন, 'মজালস পেজে সরকার ও রাষ্ট্র বিরোধী প্রচারণা এবং নানা ধরনের কটূক্তি করা হয়। বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তা থেকে রিফায়েতকে গ্রেফতার করা হয়।'
 
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। বিডি নিউজ।