সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সালাহ উদ্দিনের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। হাসিনা আহমেদের বাসায় কিছুক্ষণ অবস্থান করেন এবং পারিবারিক খোঁজ-খবর নেন রিজভী।
রসঙ্গত, তিন মাস নিখোঁজ থাকার পর ভারতের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান মেলে। পরে তাকে আটক করে ভারতীয় পুলিশ। বর্তমানে তিনি আদালত থেকে জামিন নিয়ে শিলংয়ে অবস্থান করছেন।
