রাজধানী বনানীর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, রাত ৮টার পর কমলাপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রেন ছেড়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে কালো চেকশার্ট ও কালো জিন্সপ্যান্ট ছিল।
তিনি আরো জানান, তার সঙ্গে থাকা মোবাইলফোনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই যুবকের পরিচয় বের করা সম্ভব হয়নি। এখন সিম খুলে তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
