সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ গ্রেফতার ৩৪

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১২:৩৫
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ৬ জন, শিবিরের একজন ও নিয়মিত মামলার ২৭ জন আসামি রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে ছয়জন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় চারজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে ।