ময়মনসিংহের ফুলপুরে ধর্ষক জামিনে এসে বাড়ি ঘরে হামলা চালিয়ে মামলার বাদি নির্যাতিত প্রতিবন্ধী নারীকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ফুলপুরের বাঘেধরা গ্রামের ধর্ষক শাকিব সোমবার জামিনে আসেন। বৃহস্পতিবার রাতে শাকিব দলবল নিয়ে নির্যাতিত প্রতিবন্ধী নারীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৪ সালে ৫ জুন নিজ বাড়িতে ভয় দেখিয়ে ধর্ষণ করেন শাকিব। পরে ধর্ষিতার গর্ভে সন্তান আসে এবং মারা যায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে গ্রেফতার হয় শাকিব।
