লোহাগড়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৮:৫০
নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই থেকে অস্ত্র ও গুলিসহ রাকিব শেখ (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 
জানা গেছে, উপজেলার চাঁচই গ্রামের রাকিবকে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রাকিবের বিরুদ্ধে নড়াইল, লোহাগড়া ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় আটটি মামলা রয়েছে।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, প্রায় দুই বছর আগে লোহাগড়া থানার বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে পালিয়ে যায় রাকিব। এরপর গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হলে নড়াইল আদালতে হাজিরা শেষে কারাগারে নেয়ার পথে আবারো পুলিশভ্যান থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় রাকিব ।