আড়াই দিনেই হারলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১২:৩১
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ২১২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। জেমস প্যাটিনসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র আড়াই দিনে হারলো ক্যারিবীয়রা।
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার হুংকার দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র দয়া দেখাবে না অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে তার কথারই প্রতিধ্বনিত হলো। হোবার্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে ৫৮৩ রান করে ইনিংস ঘোষণা এবং তারপর ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেট মাত্র চার সেশনে তুলে নিল অস্ট্রেলিয়া। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ২২৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ার পরে দ্বিতীয় ইনিংসেও অল আউট হয়ে যায় ১৪৮ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ ওভার তিন বল ব্যাট করতে পারে তারা।
 
IMG0
 
জেমস প্যাটিনসন মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট দিয়ে দ্বিতীয় ইনিংসের ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাফেট করেছেন দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৯৪ রান করেন। 
 
দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ২১২ রান কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংস ও ২১২ রানের এই পরাজয় ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়। ক্রিকইনফো।