সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রেফতার ২৫

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:১৫
 
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
 
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের পাঁচজন কর্মী  ও নিয়মিত মামলার ২০ জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজন গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।