নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার প্রাঙ্গণে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে ফ্লু শর্ট বাস্তবায়ন কর্মসূচি। আসন্ন শীতে রোগ-বালাই থেকে নিজেদের মুক্ত রাখতে স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের আগে ও পরে প্রয়োজনীয় ফ্লু শর্ট দেয়া হয়।
ডুয়ানরিড ও ওয়ালগ্রিন ফার্মেসির সহযোগিতায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এই কর্মসূচিতে অংশ নেন ডা. মোহাম্মদ হাছান ও ফার্মাসিস্ট জীবন নেছা সিদ্দিক। এসময় ডুয়ানরিডের বরো ম্যানেজার খোকন উল্লাহ উপস্থিত ছিলেন।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির খান পল, সভাপতি হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান খান তনু সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, এই কর্মসূচি আগামীতে নিউইয়র্কের অন্যান্য স্থানেও বাস্তবায়নের জন্যে তারা সচেষ্ট হবেন।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. ওয়াহিদুর, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া, কমিউনিটি এক্টিভিস্ট খন্দকার ফরহাদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও বর্তমান সভাপতি বেলাল আহমেদ, ফাউন্ডেশনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ. মতিন তালুকদার, ডাঃ এম এ লতিফ, ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, উপদেষ্টা জহুরুল ইসলাম টুকু, কোষাধ্যক্ষ আবু তাহের, স্বপ্না খান, ডাঃ নার্গিস রহমান, সাহানা বেগম রিনা, হাফিজুর রহমান, সফিউল আলম, শরিফুল ও একরামুল এসময় উপস্থিত ছিলেন।
