কিন্ডার গার্ডেন এবং তার ওপরের ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্কুলের অংশগ্রহন করে ঢাকার আমেরিকান স্টান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল (এএসআইএস) তাদের গুলশান ক্যাম্পাসে আয়োজন করেছে 'এএসআইএস ইন্টার-স্কুল ক্রাফট কম্পিটিশান ২০১৫'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।প্রধান অতিথির বক্তব্য শেষে বার্নিকাট প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে এএসআইএস-এর সভাপতি সাহ্ মোহাম্মদ হাসান তার বক্তব্যে বলেন, পাঠ্যপুষ্তক ভিত্তিক নির্দিষ্ট কারিকুলামে পড়াশুনা ছাড়াও অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে এএসআইএস সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে। এরই পরিপ্রেক্ষিতে এএসআইএস শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন কার্যক্রম যেমন ফেন্সিং, কারাতে, পিয়ানো, রোবটিক্স, অঙ্কন এবং ক্রাফট ইত্যাদির আয়োজন হয়।
IMG0
তিনি আরো বলেন, আজকাল ছোট বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রচুর আয়োজন হয়। কিন্তু হস্ত শিল্পের ওপর এ ধরণের উদ্যোগ দেখা যায় না। হস্ত শিল্পের উপর গুরুত্বআরোপ করে তিনি বলেন, হস্ত শিল্প প্রচার ও প্রসারের লক্ষ্যে অভিভাবক এবং শিক্ষার্থীদের এই ব্যাপারে সচেতনতা তৈরি ও উৎসাহিত করতে ব্যাতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করেছে আমেরিকান স্টান্ডার্ড ইনটারন্যাশনাল স্কুল।
প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদ্রুত মার্সিয়া বার্নিকাট হস্ত শিল্পের ব্যাপারে শিশু কিশোরদের উৎসাহিত করতে এমন এক আয়োজনের জন্য এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে এএসআইএস কতৃপক্ষকে সাধুবাদ জানান।
