মির্জাপুরে বাস চাপায় যুবক নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৬

 

টাঙ্গাইলের মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে বাস চাপায় শাহ আলম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী কেয়া পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুভুল্যা গ্রামের শাহ আলম নামে ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।