নকল ওষুধ তৈরির দায়ে চিকিৎসক দম্পতিসহ আটক ৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৯:০৯

নকল ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে চিকিৎসক দম্পতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার নগরীর উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর কাট্টলী জোনাল মেডিকেল অফিসার এইচএম নজিরুল হক হোসেন ও তার স্ত্রী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার ইত্তেফাককে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি করে বিক্রি করছিলেন। তারা উত্তর কাট্টলীতে একটি ঘর ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরি করছিলেন। এ সময় হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ওই ওষুধ কোম্পানির ২ পরিচালকের নাম বলেন।

তিনি আরো জানান,    ‘ওই ওষুধ কারখানার বাইরে কোনো সাইনবোর্ড ছিল না। শুধু লেখা ছিল ‘প্রবেশ নিষেধ’। আমরা কাগজপত্র দেখতে চাইলে তারা কিছু জাল লাইসেন্স দেখায়। কারখানাটিতে গ্যাস্ট্রিকের নকল ওষুধ তৈরি করা হতো।’