গোবিন্দগঞ্জে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:১১

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৫ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

গোবিন্দগঞ্জে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- আওয়ামী লীগ সদস্য মুকিতুর রহমান রাফি ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম। বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মঞ্জুরী মোর্শেদা এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আবুল কালাম আজাদ।
 

অন্যদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান মুক্তা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।