রাজধানীর আনন্দ বাজার থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা ১১টায় ঢাকা মেট্রাপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্য জানান।
আটককৃতরা হলেন মো. আব্দুল গনি (২৮) ও মো. ইসমাইল (২৭)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৯টায় রাজধানীর আনন্দ বাজারের সিকদার গ্লাস হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের জিপ (ঢাকা মেট্রো ঘ ০২-১৩৮২) তল্লাশি করে ১ হাজার ৭শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের নামে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
