পৌরসভা নির্বাচনে হোমনায় প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক প্রার্থীতা ফিরে পেয়েছেন। রবিবার হাইকোর্টের বিচারক নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্ধ দেয়ার জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সোমাবার রিটার্নি অফিসার ইউএনও আহমেদ জামিল তাকে প্রতীক বরাদ্ধ দেন। এতে তিনি জগ প্রতীক পান।
গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে বিধি মোতাবেক মনোনয়ন পত্রের সঙ্গে দেয়া একশত ভোটারের স্বাক্ষরযুক্ত কপিতে একজন ভোটারের স্বাক্ষর না থাকার অভিযোগে রিটার্নিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। পরে তিনি জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে আপিল করলে সেখানেও প্রার্থীতা বাতিল বহাল থাকে। এরপর তিনি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন।
হাইকোর্টে তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া ও ব্যারিস্টার আবদুস সালাম।
