নাগেশ্বরীতে প্রথম দিনে জমে উঠেছে প্রচারণা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৭:০৩

নাগেশ্বরীতে প্রতীক বরাদ্দের প্রথম দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মেয়র প্রার্থীরা প্রচারপত্র নিয়ে গণসংযোগে নেমেছেন। চলছে মাইকিং, পোস্টারিং।

 

সোমবার নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীক পেয়ে মেয়র প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। অনুরোধ জানাচ্ছেন তাদের নির্ধারিত প্রতীকে ভোট দেয়ার। দুপুর ২টার পর থেকে শুরু হয়েছে পোস্টারিং ও মাইকিং। এবারে নাগেশ্বরী পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন ফাকু (নৌকা), জাতীয় পার্টির আব্দুর রহমান মিয়া (লাঙ্গল), বিএনপির আদম আলী (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাও. রফিকুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র আব্দুল আজিজ (নারিকেল গাছ) ও আব্দুল ওহাব (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন।

পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। এবারে ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিবতা করছেন।