লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয়রা মেঘনা মাছঘাট থেকে আধা কিলোমিটার দক্ষিণে নদীর কিনারায় লাশটি আটকে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তির বয়স ৪৫ বছর হতে পারে। তার পরনে ঘিয়া রঙের গ্যাবাডিং প্যান্ট ও গায়ে লাল শার্ট। ধারণা করা হচ্ছে লাশটি অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহম্মদ জানান, লাশটি উদ্ধারের জন্য টিম পাঠানো হচ্ছে।
