বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনের মাঝপথ থেকে বিএনপি সরে যাবে না। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তিনি এই কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, বিএনপি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চায়।
এর আগে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে বিভাগীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দের যৌথসভা অনুষ্ঠিত হয়।
