বিজয় দিবসে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৬:১৭
 
গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন, বিজয় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালন করা হয়েছে।
 
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় রেজিস্টার প্রফেসর ড. নূর উদ্দিন আহম্মেদদ, ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. মো. শাহজাহান, প্রক্টর ড. হালিমা খাতুন, প্রভাষক আব্দুল্লাহ আল আসাদ, উপ-প্রকৌশলী আমিনুর রহমান, অফিস সহকারী নিহার কান্তি বিশ্বসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
 
এর আগে  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা বিএম হাসান কবির ছানু, ছাত্রনেতা ইব্রাহিম পলাশসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
 
এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ও গোপালগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।