উজবেকিস্তানের রাজধানীতে ৪৪তম বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫
 
যথাযোগ্য মর্যাদার সঙ্গে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বাংলাদেশ অ্যাম্বেসিতে উদযাপন করা হল ৪৪তম বিজয় দিবস। রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের উদ্বোধন করেন। তাসখন্দে বাংলাদেশ অ্যাম্বেসির সদস্য ও সেখানে বসবাসকারী বাংলাদেশিদের উপস্থিতিতে বিজয় দিবস উদযাপন করা হয়।
 
বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে রূহের মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসখন্দে অবস্থিত রাশিয়া, আলজেরিয়া, জর্ডান ও বেলারুশের অ্যাম্বাসিডর।