রাবির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সমঝোতা স্মারক সই

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৮:২৪

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
 
বুধবার উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এই সমঝোতা স্মারকে সই করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের অধিকর্তাবৃন্দ, আইসিটি সেন্টারের পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।