নাইজেরিয়ায় চার বাংলাদেশির কারাদণ্ড

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৯:১০
নাইজেরিয়ায় চার বাংলাদেশিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইসলাম রফিকুল ও শিবলি নোমান।
 
বুধবার  দেশটির দৈনিক নাইজেরিয়া পোস্টের এক প্রতিবেদনে অপরিশোধিত তেল পাচারের অভিযোগে তাদের এ দণ্ড দেয়া হয়েছে  বলে তথ্য প্রকাশিত হয়েছে। 
 
সরকারি আইনজীবী ইব্রাহীম বুবা জানান, প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। এসব অভিযোগের সাক্ষ-প্রমাণের ভিত্তিতে তারা এ দণ্ডে দণ্ডিত হয়েছেন। তারা চাইলে দুই কোটি  নাইজেরিয়ান অর্থ দিয়ে দণ্ড থেকে মুক্তি পেতে পারেন।
 
উল্লেখ্য, গত মার্চে নাইজেরিয়ার লাগোস লেগুন এলাকার একটি জাহাজে তিন হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল অবৈধভাবে পাচারের সময় নয়জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এদের মধ্যে পাঁচজন ফিলিপাইন ও চারজন বাংলাদেশের নাগরিক।