নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ছাই অর্ধশতাধিক বস্তিঘর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২২:৫১
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁনমারী এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে।
 
বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হাজিগঞ্জ ও মন্ডলপাড়া দমকল বাহিনীর চারটি ইউনিয় ঘটনাস্থলে গিয়ে এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। জানা গেছে, কোনো ঘরের রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার পর থেকে এক ঘণ্টা ওই রোডে যান চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে নয়টার স্বাভাবিক হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসন গাউসুল আজমসহ নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।