নকল এড়াতে পরীক্ষার হলে ঘড়ি নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়।
সংবাদমাদ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পরীক্ষাকে নকলমুক্ত করার লক্ষ্যে পরীক্ষার হলে সব ধরণের ঘড়ি নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাপানের মধ্যে কিয়োটোই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পরীক্ষার হলে ঘড়ি নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়া হল। যদিও অন্যান্য আন্তর্জাতিক মানের স্কুলগুলোতে এরকম নীতি অনুসরণ করা হয়। অস্ট্রেলিয়া্ এবং ইংল্যান্ডের স্কুলগুলোতে এ ধরণের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র এপি পোগ্রাম এবং স্যাট টেস্ট সেন্টার পরীক্ষার হলে স্মার্টওয়াচ নিয়ে আসার ব্যাপারে আইন প্রনয়ণ করছে।দি ভার্জ।
