৪৪ কোটি টাকার টেন্ডার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩
 
নিয়োগ বোর্ড ও সাড়ে ৪৪ কোটি টাকার টেন্ডার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৬ জন।
 
জানা যায়, নিয়োগ বোর্ড ও টেন্ডার পেতে আগ্রহী সহ-সভাপতি মিজু গ্রুপের কর্মী হালিমের নেতৃত্বে একটি দল প্রসাশন ভবনের ভিসি কার্যালয়ে যায়। সেখানে তারা বাকবিতণ্ড শুরু করলে বিশ্ববিদ্যালয় সভাপতি গ্রুপের কর্মী শিশির ইসলাম বাবু সেখানে মধ্যস্থতা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত হালিম পক্ষ উত্তেজিত হলে শিশির অস্ত্র বের করে আরাফাত নামের এক কর্মীর পেটে ধরে। এরপর শুরু হয় সংঘর্ষ।
 
বেশ কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাইদুর রহমান বাবু। এ ছাড়াও আহত হয়েছেন শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, কামরুজ্জামান সাগর, আতাউর, রাজু আহমেদ। এখনও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।