উপজেলার বামনডাঙ্গা ২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বামনডাঙ্গা শিববাড়ির মোড় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আ. ওয়াহেদ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের আবুল হোসেনের ছেলে হামিদুল ও মৃত গাটু মিয়ার ছেলে শাহ আলম।
