নিজের শরীরে আগুন দিয়ে হাসপাতালে ঢাবি ছাত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৪৭
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের এক ছাত্রী নিজেই নিজের শরীরে অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।
 
প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারা বলছে, ওই ছাত্রী নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে।’
 
ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সুফিয়া কামাল হলে থাকেন।
 
চিকিৎসকদের বরাত দিয়ে প্রক্টর আরো জানান, তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তবে কী কারণে তিনি নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।