কুমিল্লায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এরা হলেন, জেলা আদর্শ সদর উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের মাহবুবুর রহমান (২৫) ও কুমিল্লা নগরীর কালিয়াজুরি গ্রামের আসলাম হোসেন (২২)।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালায় কুমিল্লাস্থ র্যাব-১১, সিপিসি-২। এ সময় ওই দুইজনের দেহ তল্লাশি চালিয়ে এক হাজার নয় শ ৭৭ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য পাঁচ লাখ ৯৩ হাজার টাকা।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় র্যাব।
