গ্রীসে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৫০

গ্রীসে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়েছে। বাংলাদেশের ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রীস বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত জসিম উদ্দিন। এ সময় মান্যবর রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের মিনিস্টার জনাব মো. তারিকুল ইসলাম, প্রথম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগন। এছাড়া গ্রিস প্রবাসী রাজনৈতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।


এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের, মুক্তিযুদ্ধে সকল শহীদদের এবং প্রধানমন্ত্রীসহ সারা দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জনাব রাজিব আহমেদ। এছাড়া বিকেলে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়ে দর্শক মাতান দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মাচারিরা।