ফের নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর একটি গার্ডার ক্রেনে তোলার সময় ভেঙে পড়ে গতকাল বৃহস্পতিবার সাইফুল ইসলাম নামে এক প্রকৌশলী আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১৫ নভেম্বর একইভাবে গার্ডার স্থাপনের সময় ক্রেনে তুলতেই সেটি নিচে পড়ে একজন আহত হন।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল আমিন খান বলেন, গার্ডারটি ক্রেনে তুলতে গিয়ে তা স্লিপ কেটে পড়ে এ দুুর্ঘটনা ঘটেছে। একই কথা জানিয়েছেন সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার সাধন কুমার সাহা। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর দ্বিতীয় তিস্তা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ সাড়ে ৯ মিটার প্রস্থের সেতুটি এলজিইডির অধীনে নির্মাণ করা হচ্ছে।
