মানিকগঞ্জে বিএনপির ৩ কর্মী আটক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১০:৩৯
মানিকগঞ্জে পৃথক অভিযানে বিএনপির তিনজন কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়।
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার সদর, সিংগাইর ও শিবালয় থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার আব্দুল লতিফের ছেলে তুহিনুর রহমান তুহিন (৪২), সিংগাইর উপজেলার বিনোদপুর নয়াপাড়া এলাকার তারা মিয়া (৫০) ও শিবালয় থেকে ঘিওর উপজেলার করজানা এলাকার জুলহাস মাস্টারের ছেলে সাকিল হোসেন (২০)। 
 
শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।