বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেশাজীবীদের সঙ্গে শনিবার বৈঠক করবেন। এদিন রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীদের জিতিয়ে আনতে পেশাজীবীদের ভূমিকা, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, দল পুনর্গঠন ও চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে পেশাজীবীদের মতামত গ্রহণের জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
