খিলগাঁও তুলার গোডাউনে আগুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:২১
 
রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় এক তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে লাগা এই আগুন বেলা তিনটায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
 
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মাহমুমুল হাসান। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির এখনো জানাতে পারেননি তিনি। 
 
এর আগে বেলা ২ টা ১০ মিনিটে খিলগাঁও মডেল স্কুল সংলগ্ন কমিউনিটি সেন্টারের পাশে চার তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
 
এদিকে, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দফতরের অ্যাসিসটেন্ট ডিরেক্টর মাসুদুর রহমান আকান্দ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, চার তলা ভবনের নিচ তলায় ফার্নিচারের দোকান এবং দ্বিতীয় তলায় লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।