‘এই লুকে আমাকে এর আগে দেখা যায়নি’

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৪৩

অনেকদিন নতুন কোনো গান নেই সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের। সেই বিরতি কাটতে যাচ্ছে শিগগিরই। নতুন গানের সাথেন ভিন্ন লুকে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এছাড়াও থাকবে দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি চমক। এই চমক লুকিয়ে আছে নতুন গান ‘ল্যায়লা’তে।

নাচে গানে ভরপুর ‘ল্যায়লা’তে আঁখি আলমগীর যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শীতে! কলকাতার একটি ডান্সগ্রুপের সাথে নাচতে যাচ্ছেন তিনি।

আঁখি আলমগীর বলেন, ‘মাজে অনেকদিন বিরতির পর একক গান নিয়ে আসছি। লম্বা বিরতি দেওয়ার কারণে বলেই পরিকল্পনা ও আয়োজন করে এই ভিডিওটি তৈরি করতে পেরেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই।  নতুন রূপে আমাকে দেখা যাবে এখানে। এই লুকে আমাকে এর আগে দেখা যায়নি।’  গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে কলকাতার টিভিওয়ালা মিডিয়া, পরিচালনা করেছেন রাহুল ঘোষ।

আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে রিলিজ হবে গানটি।