দীপ্ত টিভিতে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। তুর্কি ধারাবাহিক ‘এইযেল’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০ টায়।
বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক ‘এইযেল’।
অবশেষে পরিবারের কাছে ফিরে আসে এইযেল ।
তবে পুরোনো প্রেয়সী এইশান ও একমাত্র সন্তান জেনকে ছাড়া যেনো অপূর্ণ তার জীবন। প্রিয়জনদের ফেরাতে আর কেনানকে ধ্বংসের চেষ্টায় ব্রত এইযেলকে সাহায্য করে আলী ও যেঙ্গিজ । কিন্তু যেঙ্গিজের প্রতি সন্দিহান এইযেলের মন। তাই এইযেলকে আবারো সাহায্যের জন্য এইশানেরই দ্বারস্থ হতে হয়। অন্যদিকে এইশানের মোহে অন্ধ কেনান এইযেলের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে তাকেই ব্যবহার করতে চায়। এবার কাকে বেঁছে নেবে এইশান। এভাবে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।
